আগামী বছরেই নাসার নিরব সুপারসনিক প্লেন এক্স ৫৯ বাণিজ্যিক ফ্লাইট

২০ জুলাই, ২০২০ ০৪:০৩  
নাসা ও লকহিড মার্টিন নিয়ে আসছে নতুন সুপারসনিক প্লেন এক্স ৫৯। কনকর্ড সুপারসনিক প্লেনের মতোই দ্রুত গতির হলেও এটিতে নেই কোনো সনিক বুম। কনকর্ড বন্ধের সাথে সাথে বন্ধ ছিল সুপারসনিক এর অগ্রযাত্রা। তবে ইতোমধ্যেই শেষ পর্যায়ের অ্যাসেম্বলির অনুমোদন পেয়েছে প্লেনটি। ফলে আগামী বছরেই ঘন্টায় ১৫৯০ কিলোমিটার গতিতে চলা এই কিউএসএসটির বাণিজ্যিক ফ্লাইট শুরু হতে যাচ্ছে। এমনটাই জানিয়েছেন নাসার প্রোপালশন লিড রে কাস্টনার। বলেছেন, ২০২০ সালের মধ্যে প্লেনটি পুরোপুরি প্রস্তুত হবে বলে ধারণা করছে নাসা। ২০২১ সালে আকাশে উড়বে প্লেনটি। মূলতঃ এক্স-৫৯ এর একটি লম্বা ফুসেলেজ আছে, যাতে শক তরঙ্গ একইভাবে প্রসারিত হয়, ধীরে ধীরে বাড়তে থাকে- তাই কানের পর্দার উপর কম চাপ প্রয়োগ করবে। নাসা’র অ্যারোনটিকস বিভাগের সহযোগী প্রশাসক বব পিয়ার্স জানিয়েছেন বিমানের শব্দ পরীক্ষা করতে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু অঞ্চল দিয়ে প্লেনটি উড়িয়ে নেবে নাসা। এই পরীক্ষাগুলোর মাধ্যমে বাণিজ্যিক সুপারসনিক প্লেনের জন্য নতুন নীতিমালা তৈরি করতে পারবে নীতিনির্ধারকরা।